November 24, 2026, 10:15 am
শিরোনাম :
আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে ভারতকে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫১ রাজধানীতে ৮ জোনে চলবে ৮ রঙের ই-রিকশা, নতুন পরিকল্পনা সিটি করপোরেশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ ঘিরে তথ্য পাচারের অভিযোগ নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি সহজ নয়, তবে নেতৃত্ব আগের চেয়ে বাস্তববাদী: ট্রাম্প টেকনাফে বিজিবির বিশেষ অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী ইরানের স্থাপনায় হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে ভারতকে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ

Reporter Name

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে ভারতের সমর্থন ও প্রভাব রয়েছে। তাঁর দাবি, দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সহিংসতার বিষয়টি দীর্ঘদিন ধরে জড়িত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল র‍্যালির আয়োজন করে এনসিপি। র‍্যালির আগে মানিক মিয়া অ্যাভিনিউতে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন এসেছে। এখন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় বিদেশি প্রভাব মোকাবিলা করা জরুরি। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে গণভোটের রায়ের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
অন্যদিকে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং এর পেছনে ভারতের ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।



ফেসবুকে আমরা