November 25, 2026, 8:16 am
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় জনগণ বাধা দেবে: জামায়াত আমির রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে ভারতকে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৫১ রাজধানীতে ৮ জোনে চলবে ৮ রঙের ই-রিকশা, নতুন পরিকল্পনা সিটি করপোরেশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ ঘিরে তথ্য পাচারের অভিযোগ নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি সহজ নয়, তবে নেতৃত্ব আগের চেয়ে বাস্তববাদী: ট্রাম্প টেকনাফে বিজিবির বিশেষ অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭

Reporter Name

রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, বিস্ফোরকসদৃশ বস্তু ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, রমনা থেকে ৩০ জন, লালবাগ থেকে ৪৩ জন, ওয়ারী থেকে ৬০ জন, মতিঝিল থেকে ৬৪ জন, তেজগাঁও থেকে ১০০ জন, মিরপুর থেকে ১১৭ জন, গুলশান থেকে ৪১ জন এবং উত্তরা থেকে ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি এবং পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়।
এ ছাড়া তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।



ফেসবুকে আমরা