November 19, 2026, 9:15 pm
শিরোনাম :
Kraken вход тг распродажа зеркала на кракен Turn Your Flat Pack Garden Store Into a High Performing Machine রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি জুরাইনে ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনির, গ্রেফতার ২ ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রুশ হামলা, প্রাণ গেল ৩৩ জনের শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস মার্চ ২০২৭-এর মধ্যে দৃশ্যমান হতে পারে পদ্মা ব্যারেজের কাজ মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে: রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩

Reporter Name

কুষ্টিয়ায় পৃথক দুই স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর ও দৌলতপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলী (নুশু) নামে এক ব্যক্তি মারা যান।
এই ঘটনায় সমেজ আলী ও আব্দুল জলিল নামে আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে একই সময়ে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বজ্রপাতে আরোজ আলী নামে আরেকজনের মৃত্যু হয়েছে।
পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।



ফেসবুকে আমরা