October 4, 2026, 1:38 pm
শিরোনাম :
যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে মিলল ৯.৩৪ কেজি স্বর্ণ ৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য ইসির ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচারে গ্রেফতার ২ কুষ্টিয়ায় বজ্রপাতে নিহত ২, আহত ৩ এসআরবি নামে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিটের কার্যক্রম শুরু দেশে গ্যাস সরবরাহ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম জানাল জামায়াত

যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত শেষের নির্দেশ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক
ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পটির বর্তমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়াতে বলা হয়।
প্রকল্প বাস্তবায়নে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করে প্রকল্পটি শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেন তিনি।
প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা