October 11, 2026, 4:11 pm
শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান ঢাবির ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি জুরাইনে ছিনতাইয়ের সময় সহযোগীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনির, গ্রেফতার ২ ইউক্রেনে দুই যাত্রীবাহী বাসে রুশ হামলা, প্রাণ গেল ৩৩ জনের শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস মার্চ ২০২৭-এর মধ্যে দৃশ্যমান হতে পারে পদ্মা ব্যারেজের কাজ মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে: রাষ্ট্রপতি একই পরিবারের একাধিক ব্যক্তির সার ডিলারশিপে নিষেধাজ্ঞা বহাল বিলিয়ন ডলার পাচারের মামলায় বাংলাদেশে বিনিয়োগ, তথ্য চেয়েছে আমিরাত

ঢাবির ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। এ সময় তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়া হবে।
রোববার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সমাবর্তনের তারিখ ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকেও সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েট এবং পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু হবে ২০২৬ সালের ১ নভেম্বর। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্যসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা