November 23, 2026, 5:31 am
শিরোনাম :
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু আজ শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা বাংলাদেশ-পাকিস্তান ফুটবল ম্যাচ ঘিরে তথ্য পাচারের অভিযোগ নাকচ করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি সহজ নয়, তবে নেতৃত্ব আগের চেয়ে বাস্তববাদী: ট্রাম্প টেকনাফে বিজিবির বিশেষ অভিযান, বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী ইরানের স্থাপনায় হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ দেশে আনবে সরকার, আইসিইউতে ৪ ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে দুই বিভাগে স্বীকৃতি পেলেন বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমান

শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বার জব্দ, মূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা

Reporter Name

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীকে সন্দেহ হলে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তাকে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটে আসা ওই যাত্রীর লাগেজ পরীক্ষা করার পাশাপাশি তার শরীরও স্ক্যান করা হয়। একপর্যায়ে তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন তিনি।
পরে সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন ১১৭ গ্রাম।
এ ঘটনায় স্বর্ণগুলো জব্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতায় রয়েছে।



ফেসবুকে আমরা